রিটার্ন, এক্সচেঞ্জ ও রিফান্ড পলিসি
সর্বশেষ আপডেট: সেপ্টেম্বর ২০২৬
১. রিটার্ন যোগ্যতা
প্রোডাক্ট হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে নিচের শর্তে রিটার্ন/এক্সচেঞ্জ করা যাবে:
- প্রোডাক্টটি অব্যবহৃত ও অরিজিনাল প্যাকেজিং-এ থাকতে হবে
- প্রোডাক্টে কোনো ক্ষতি বা ব্যবহারের চিহ্ন থাকা যাবে না
- ফ্রি গিফট/স্যাম্পল থাকলে তা ফেরত দিতে হবে
২. রিটার্নযোগ্য নয় এমন পণ্য
- হাইজিন সংক্রান্ত পণ্য (যেমন খোলা মেকআপ, ব্যবহৃত স্কিনকেয়ার) — স্বাস্থ্যবিধির কারণে
- ডিসকাউন্ট/ক্লিয়ারেন্স সেলের পণ্য (আলাদাভাবে উল্লেখ না থাকলে)
৩. ভুল বা ত্রুটিপূর্ণ পণ্য পেলে
ভুল প্রোডাক্ট বা ড্যামেজড অবস্থায় পণ্য পেলে ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে ছবি/ভিডিও সহ আমাদের হটলাইনে (01600-921435) জানান — আমরা বিনামূল্যে এক্সচেঞ্জ করে দেব।
৪. রিফান্ড প্রসেস
অনুমোদিত রিফান্ড ৭-১০ কার্যদিবসের মধ্যে আপনার bKash/Nagad নম্বরে অথবা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।